Showing posts with label #BhaskarChakraborty. Show all posts
Showing posts with label #BhaskarChakraborty. Show all posts

8/17/17

Poem | Bhaskar Chakrabarty (Translated by Sarbajaya Bhattacharya)


Photo Credits: GB

When Will Winter Arrive Suparna 

When will winter arrive Suparna
I'll sleep for three months
Every evening, as if in cruel jest, my blood turns cold like the frogs –
I sit in silent stupor –
They send a blue balloon soaring through the darkness, they burn fireworks all night long –
Shouting, screaming – then suddenly, magically,
at the same moment,
every candle is extinguished
the day of feast turns direction like the wind,
the tune of the flute stops floating to the ear –
In such moments, I feel like diving headlong into water every time I see it –
I feel like submerging my body and lifting only my face to breathe for a while
I feel empty Suparna
I am not human, nor light, nor dream-like – the soles of my feet
are widening – the sound of
horse's hooves makes my heart throb louder in its cage and quickens my breath
Everyday my fingertip pushes time ahead of its time I feel empty
when will winter arrive Suparna, I'll sleep for three months
Once, waking at dawn, I had seen clouds leaning near the window – Darkness
everywhere – so dark a  day, I couldn't even see my own fingernails – it made me cry
when I thought of you
I lit a matchstick in my hair and fell asleep again to its burning scent
Now I am not human – I feel like jumping instead of walking down a street
I have no desire to kneel before love for three months –
the sound of human footsteps quicken my breath,
I run in the direction from which I came
But why do I run?
I feel empty 
When will winter arrive Suparna
I'll sleep for three months.


10/25/16

Poems| Bhaskar Chakraborty ( Translated by Brinda Bose) 3/3

Artwork : Matthew Bialer 


বন্ধুত্ব

কে না বোঝে বন্ধুত্ব ব্যাপারটা?
কবিতা, আমি বলছি-
মানুষকে আনন্দে বাঁচিয়ে রাখার শিল্পই হচ্ছে কবিতা।
কবিতা লেখা সত্যিই সেরকম সহজ নয় যেরকম ভঅবেন আপনি।
না, সিগারেট ধরাবেন না
সাদা একটা কাগজে লিখুন: বন্ধু
লিখুন: বন্ধু বন্ধু বন্ধু।
আমরা হতভাগা।
বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্ক শুরু হয়
শেষ হয় খিস্তিখেউড়ে।


Friendship

Who does not understand this friendship business?
Poetry, I say –
the art of keeping humanity joyously alive
is poetry.
Writing poetry is really not as easy
as you seem to think.
No, don’t light that cigarette
on a white piece of paper, write: Friend
Write: Friend Friend Friend
We are the wretched
Our relationships start with friendship
and end in smearscurrility



মুহূর্তমালা

সকাল দশটা হবে হয়তো এখন ।
আজ রোদ্দুর নেই ।
বর্ষার হাওয়া শর্তহীন শুধু উড়ে বেড়াচ্ছে ।
জীবনের ভুলত্রুটিগুলো নিয়ে
আমি মাথা ঘামাতে চাইছি না আর ।
কে যেন বলছিল কাল সন্ধ্যাবেলা
‘প্রেমের কবিতা লিখুন ।’ আজ
ডুমুর গাছের কাছে ফিরে এসে আমি দেখছি
পাতাগুলো আরো সবুজ হয়ে আমার কাছে
আসছে, মনে হচ্ছে
যেন-বা স্বপ্ন ওরা সব; যেন-বা
সকালবেলার দুপুরবেলার
সন্ধেবেলার রাত্রিবেলার কবিতা


Garland of Moments

It is perhaps about ten in the morning now.
No sunshine today.
Only the monsoon winds flying about unconditionally.
About life’s mistakes I no longer feel like
worrying my head.
Who was it who said last evening,
‘Write love poetry’. Today
returning to the fig trees I see
that the leaves, turning greener, are coming
toward me, it seems as if
they are dreams, all of them; seems as if they are
poems of the morning, the afternoon,
the evening and the night



আঠাশে মে, আমার জীবনের

আঠাশে মে, আমার জীবনের সুন্দরতম
দিন হও তুমি
এই সাতাশে মে-র সন্ধেবেলা আমি
অন্ধকারে বসে লিখতে চাইছি
তুমি কুয়োর বালতির মতো নাচতে নাচতে
নীচে নামো, আর আমার জন্যে নিয়ে এসো
মসৃণ পবিত্রতম জল
নিয়ে এসো অভিমান পুরস্কার আর পতাকা


28th May, In My Life

28th May, be my life’s loveliest
day
On this evening of the 27th I
sit in the dark and wish to write
that you, like a bucket dancing
as it lowers in a well
go down and bring for me
water smooth and holiest
bring
hurt, prize and flag



যদি ভালোবাসা থাকে

এখন একলা আমি দিনরাত
ভয়ে ভয়ে
থাকি । সবকিছু
কীরকম ভাঙাচোরা ।
যাদের প্রেমিকা আছে
তারা শুধু
ঘাসের ভেতর দিয়ে
কোথায় যে চলে যায় রোজ... ।
আমার এ হাত আমি
বাড়িয়ে দিয়েছি-
যদি ভালোবাসা থাকে
মানুষের মতো যদি হও,
টান দাও,
বাজুক সেতার ।


If There is Love

Now day and night all alone
I sit in trepidation. Everything
seems to lie about in fragments.
Only those who have lovers
disappear through the grass,
who knows where, everyday…
I am offering my hand –
If there is love
If you are of flesh-and-blood
Pull it,
Let the sitar play.


ভূমিকাহীন

কী খুঁজে বেড়াচ্ছো তুমি সারাদেশ জুড়ে?
---- রুটি, শুধু রুটি।
দিন নেই রাত নেই ঘুম নেই
খোঁজা শুধু খোঁজা---
কী খুঁজে বেড়াচ্ছো তুমি সমস্ত জীবন?
---ভালোবাসা শুধু।


Without Preamble

What are you seeking all over the land?
--- Bread, only bread.
No day, night, sleep
searching just searching ---
What are you seeking throughout your life?
--- Love, merely.



More poems of Bhaskar Chakraborty translated by Brinda Bose :

Part 1/3

Part 2/3


7/16/16

Poems| Bhaskar Chakraborty ( Translated by Brinda Bose) 2/3

Beat inspired artwork by Divya Adusumilli

(শিরোনামহীন)

আজ বৃষ্টির দিনে তুমি কোথায় ঘুরছো, কে জানে। তোমার ওই ছোটো ছাতা কি তোমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে? বড়ো গরীব হয়ে আমাদের হয়তো বেঁচে থাকতে হবে সারাজীবন, পারবে তো তুমি?



(Untitled)

On this rainy day where are you roaming, who knows. Will your tiny umbrella be able to shelter you from the drenching rain? Perhaps we will have to eke out the rest of our lives in deep poverty, you will be able to, I hope?




শীত

তোমার চুল উড়ছে হাওয়ায়– বাঁ-হাতে, তুমি ধরে আছো তোমার টেলিফোন
শীতের আলোয়, আবার আমি ফিরে এসেছি আজ তোমার ঘরে
তোমাদের বিড়াল- দেখি, আগের মতো
ততোটা ক্ষিপ্র নয় আর- তোমার পশমের বল
দেখি, গড়িয়ে চলেছে- আরও গড়িয়ে চলেছে ঢালু খাটের নীচে –
চুপচাপ বসে আছি আমি- চুপচাপ হাই তুলছে তোমাদের বিড়াল
শীতের ঝর্না, ডেকে ডেকে ফিরে যাচ্ছে আমাদের



Winter

your hair is fluttering in the breeze – in your left hand you clutch your telephone
in this winter light, I have returned to your room again today
your cat – I see, is now
not so skittish any more – your ball of wool
I spy, rolling along – and rolling along some more where the floor slopes under the bed –
silently I sit – silently your cat is yawning
winter’s cascade, is calling, calling out to us as it recedes




নীল সাপের মতো

নীল সাপের মতো, খুব রাতে
আমি জড়িয়ে থাকবো তোমার গলা
তুমি ভয় পেলেই, তোমার মুখ লক্ষ করে
আমি ফণা তুলবো---
তোমার স্বপ্নের ভেতর, তিব্বতী সেজে
আমি বাঁশি বাজাবো নেচে-নেচে
তুমি চমকে উঠলেই, আমি বহুদূর
সমুদ্রের ধারে চলে যাবো।
অচেনা পাহাড়ে, আমি নিয়ে যাবো তোমাকে
একদিন
চুমু না-খেয়ে, খাদের কাছে
তোমায় দাঁড় করিয়ে রাখবো---
তুমি [চমকে] উঠলেই, আমি ঠেলে দেবো তোমাকে
খাদের ভেতর
তুমি লাফ দিতে চাইলেই, ভীষণভাবে
তোমাকে জড়িয়ে ধরবো।



Like a Blue Snake

Like a blue snake, in the deep night
I will wrap myself around your neck
If you are afraid, marking your expression
I will raise my hood ---
In your dream, dressed like a Tibetan
I will dance around you playing a pipe
When you are startled, far away
to the seashore I will retreat.

To unknown mountains, I will take you
one day
Without kissing you, beside a ravine
I will make you stand ---
When you [start up] in alarm, I will push you
into the deep
The moment you want to jump in, mortally will I
wrap myself around you




কেন

কেন, উন্মাদ করে না ভালোবাসা-
আমি শুধু, নতুন
কাগজ কিনি-খালি গায়ে
ঘুরে বেড়াই ঘরের মধ্যে-চারপাশ
থেকে, কেশে ওঠে মানুষ-চারপাশ থেকে
কতশত ব্যর্থ দিন বহে গেল-
লাল মোটরগাড়িতে, আমার
হাসা হলো না-বিয়েবাড়িতে, যথাযথ
হাসা হলো না আমার-চিহ্ণহীন
বছরগুলো, ওই, পড়ে আছে পেছনে-প্রত্যেক
জানলার পর্দা সরিয়ে, আমি
বাড়িয়ে দিই মুখ-আমি দেখি
একটা দিন, আরেকটা দিনের মতো
আরেকটা দিন, আরেকটা দিনের মতো
একইরকম, অস্থিসার, ফাঁকা



Why

Why doesn’t love drive one insane –
I only buy
fresh paper – barebodied
I wander around the room – on all sides
people start to cough – on all sides
so many hundred futile days flow by –
In a red automobile, I did not get to laugh –
At a marriage-hall – as is wont,
I did not get to laugh – unmarked
the years, there, lying behind us – at every
window, pushing the curtain aside, I
lean my head out – and I see one day, then another day like
another day, and another
just the same, bare-boned, barren



আমার কবিতা

আমার আগেকার লেখাগুলোয়
কবিতা করার চেষ্টা করতাম একটু
ভাষাটাকে একটু সুন্দর করার ঝোঁক ছিলো
আর জুতসই সব নাম লাগাতাম লেখাগুলোর
কবিতা, তর্ক করতাম টেবিলে,
সৌন্দর্য ।
কাকে বলে সৌন্দর্য ?
এই যে বাবুরা
গেলাস নিয়ে বসে পড়েছে সন্ধেবেলা
আর মাছভাজা চাইছে ডিমভাজা চাইছে
সুন্দর নয় ?
লোকে বলে : ভরসা করা যায় না
এমনই এক মানুষ আমি,
সৌন্দর্য কি লুকিয়ে আছে ব্যাপারটায় ?
চাকরি করতে আর ভালো লাগছে না
লেখালেখির জন্যে আরো সময় চাই
ছেড়ে দেবো চাকরি ?
সুন্দর হবে তা কি ?
একসময় লিখেছিলাম : স্বাভাবিকতাই সৌন্দর্য ।
কথাটা আরো একটু ভেবে দেখতে হবে ।
আমি চাই, আমার কবিতা বাউলগানের মতো
বিশাল আর খোলামেলা হয়ে উঠুক
একটু নিশ্বাস ফেলুক সহজে ।



My Poetry

my earlier writings
I would try to make a little poetic
had an inclination to make my language a little beautiful
and would give them suitable titles
poetry, I would argue at the table,
is beauty.

what do we call beautiful?
what about the babus who sit down every evening with glasses in hand
ask for fish fry egg fry
is this not beautiful?
folks say: unreliable
is the kind of person I am
does beauty lurk in such a condition?

I don’t feel like working any more
I need more time for writing
should I give up my job?
will that be beautiful?

once I had written: what is natural is beautiful.
have to think about that some more.
I want that my poems like baul songs
grow enormous and freespirited

and breathe a little easy.



প্রেমিকেরা প্রেমিকারা

প্রেমিকেরা একদিন স্বামী হয় । স্বামীরা তারপর আর
প্রেমিক থাকে না ।
অথচ ওমলেট খায় । ফিশফ্রাই খায় ।
দু-তিন চারপাক রাস্তায় ঘুরে এসে
বিড়ি খায় ।
আরো একটু রাত হলে ন্যাংটো ছবি দেখে ।
প্রেমিকারা ? তারা বা কোথায় যায় ?- তারা তো স্ত্রী হয়, আর
পেটে বাচ্চা ধরে ।
কথাগুলো, কোথায় হারিয়ে যায় । রান্নাঘরে আলো জ্বলে ওঠে ।



Lovers, Beloveds

Lovers one day become husbands. Husbands no longer
remain lovers.
But they eat omelettes. They eat fish fry.
After rambling, two-three-four rounds in the alley,
they light up a biri.
And later at night, they gaze at dirty pictures.
The beloveds? Where do they go? They become wives, and
grow babies in their bellies.
The words, they get lost somewhere. The lights come on in the kitchen.

6/17/16

Poems| Bhaskar Chakraborty ( Translated by Brinda Bose) 1/3

Photo Credits : Lee La



এই দেখো...
তুমিও বদলে গেছ
আমিও পাল্টে ফেলেছি নামের বানান



oh look…
you too have changed
and so have I altered the spelling of my name






বাদামী রঙের কবিতা

কী হবে এখন যদি তুমি ফিরে আসো---
দিন সরে গেছে, আলো নিভেছে হঠাৎ
চাদর শীতের রোদ, ছিলো বটে
রেস্তোরাঁর দিনে---
আজ তাকে মোহ মনে হয়
কী হবে এখন যদি তুমি আলো জ্বালো---
আমি সব ভুলে গেছি
হয়তো তোমাকে আজ চিনতেই পারবো না





Walnut-Coloured Poem

Wonder what would happen now should you come back ---
the day has slipped away, the light suddenly dimmed.
Shawl-warm winter sunshine, it was indeed
that day at the restaurant ---
Now it seems all a mirage.
What would happen now should you turn on the light ---
I have forgotten everything
Perhaps I will not even know you today.






প্রেম

আমার স্মৃতি ছিল জটিল ফলে ডাক্তারবাবু কিছুটা ছেঁটে দিয়েছিলেন
কিন্তু এখনো স্পষ্ট মনে পড়ে সেই দিন
হাঁটু পর্যন্ত মোজা, আর সকালবেলা চুল ছড়িয়ে পড়েছে পিঠে!
অথবা, কিছুই ঘটেনি হয়তো কোনোদিন-
আমিই হয়তো স্বপ্নে দেখেছিলাম পুরো ব্যাপারটা
একটা কাঠবেড়ালী আমার জন্যে একটা বাদাম নিয়ে ছুটে আসছে




Love

My memories were labyrinthine so the good doctor had trimmed them.
But I can still recall clearly that day
Socks up to the knees, and morning hair all over your back!
Or, perhaps nothing had happened at all on any day –
Perhaps it was only me who had dreamt the whole thing up
A squirrel bearing a nut for me racing in my direction.





আনন্দ

মৃত্যুর পরেও, আমি কবিতা লিখে
পাঠিয়ে দেব তোমাদের
সারাজীবন অদ্ভুত একটা মেয়ের কাছে
তোমরা চিঠির পর চিঠি লিখবে
আর ঘুষোঘুষি করবে
আর হাওয়া এসে
ধাক্কা মারবে তোমাদের ফাঁকা জীবনে
তোমরা ভালোবাসার কথা কিছুই জানোনা
তোমরা আনন্দের কথা কিছুই জানোনা
সারা সকাল আমি
কবিতা লিখবোসারা দুপুর আমি
কবিতা লিখবোআর সারাদিন
নীল একটা
হাওয়া বইবে আমার জন্যেআর পাখিরা
আমার জন্যে উড়তে উড়তে
নিয়ে আসবে কলকাতার খবর। 




Joy

Even after death, I will write poems
and send them to you all.
All your lives to a strange girl
you will all write letters after letters.
And fall to fisticuffs.
And the wind will come
and ambush your empty lives.
You all know nothing at all about love.
You all know nothing at all about joy.
All morning I
will write poems. All afternoon I
will write poems. And all day
a blue zephyr will waft for me. And birds
winging winging
will bring me news of Calcutta.